মুকুলের হাতে তৃণমূলে ফেরার ৩৫ বিজেপি নেতার নাম
দি নিউজ লায়ন; তৃণমূলে গিয়েই বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার তালিকায় ৩৫ নেতার নাম তৈরি করে ফেলেছে মুকুল রায়। শুধু নামের তালিকা তৈরি করেই ক্ষান্ত নেই সদ্য তৃণমূলে ফেরা ‘বঙ্গ রাজনীতির চাণক্য' মুকুল রায়।
সেই নাম নিয়ে তিনি আলেচনায় বসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ফলে জল্পনা শুরু হয়েছে সেইসব নাম নিয়ে। এখন দেখার কারা বিজেপি ছেড়ে আসেন তৃণমূলে।

Post a Comment